উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- বড়লেখায় নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তারের যোগদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- বড়লেখায় নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তারের যোগদান

  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তার সোমবার (১৩ জানুয়ারি) পূর্বাহ্নে কর্মস্থলে যোগদান করেছেন। নতুন কর্মস্থলে পৌঁছলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, স্টাফ নার্স ও কর্মচারিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে তিনি সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

Manual1 Ad Code

ডা. ফেরদৌস আক্তার ২০২১ সালের ২৫ মার্চ থেকে চলিত মাসের ১২ জানুয়ারি ২০২৫ইং পর্যন্ত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচ এন্ড এফপিও হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত ইউএইচ এন্ড এফপিও’র দায়িত্ব পালন করেন।

Manual1 Ad Code

৩৩তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হয়ে ডা. ফেরদৌস আক্তার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০১৯ সালে একই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি লাভ করেন।

উল্লেখ্য, ডা. ফেরদৌস আক্তার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের বাসিন্দা পেট্টবাংলার সাবেক জেনারেল ম্যানেজার মরহুম ইসমাইল আলী ও গৃহীনি মরহুমা আক্তারুন নেছার পঞ্চম ছেলে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!