বড়লেখায় পানচাষি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় পানচাষি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::: বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় পান চাষি যুবক শাজাহান আহমদ (৩২) হত্যা মামলার প্রধান আসামি চিহ্নিত চোরাকারবারি আব্দুল বাছিতকে (৩৫) অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বাজারে অভিযান চালিয়ে র‌্যাব-৯ তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে থানা পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। আব্দুল বাছিত বোবারথল ইসলাম নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী বোবারথল ষাটঘরি গ্রামের মৃত ইছমাইল আলীর ছেলে পান চাষি যুবক শাজাহান আহমদ গত ৮ আগষ্ট নির্মমভাবে খুন হন। পানপুঞ্জির টিলার একটি নির্জন স্থান থেকে এলাকাবাসি শাজাহানের গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন। দেশের পরিবর্তিত পরিস্থিতির কারেণ থানায় কোনো পুলিশ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তখন শাজাহানের লাশ দাফন করেন স্বজনরা। এই ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম আলীর হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ২৮ আগষ্ট থানা পুলিশ ধৃত আসামি আব্দুল বাছিতসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে এফআইআর দাখিল করে।

Manual7 Ad Code

অপরদিকে নিহত শাজাহান আহমদের লাশ দাফনের সাড়ে ৩ মাস পর গত ১ ডিসেম্বর ময়না তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।

Manual8 Ad Code

থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, শাজাহান হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি গ্রেফতার আব্দুল বাছিতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!