প্রিয় বাংলা পান্ডুলিপি পুরস্কার পেলেন কবি এনাম রাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

প্রিয় বাংলা পান্ডুলিপি পুরস্কার পেলেন কবি এনাম রাজু

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: প্রিয় বাংলা পান্ডুলিপি পুরস্কার পেয়েছেন কবি এনাম রাজু। ‘বিকিনি পরা অমাবশ্যা’ কবিতার পান্ডুলিপির জন্য তিনি এই পুরস্কার পেলেন।

তার কবিতায় আলো ও কালোর প্রতিচ্ছবি, দেশ ও মাটির ভবিষ্যৎ, দ্রোহ, প্রেম-ভালোবাসার একাল-সেকাল নিয়ে ব্যচ্ছেদ আয়োজকদের দৃষ্টি কাড়ে বলে প্রথমে প্রাথমিকভাবে মনোনিত এবং পড়ে পুরস্কারে ভূষিত হন।

Manual2 Ad Code

পাঁচ ক্যাটাগরির এই পুরস্কার বিজয়ী অন্যরা হলেনÑ ছড়াশিল্পী আখতারুল ইসলাম, গল্পকার ফজলে রাব্বী দ্বীন, উপন্যাসে সালাহউদ্দিন খান এবং প্রাবন্ধিক রাকিবুল রকি। প্রত্যেক বিজয়ী লেখক পাবেন পাঁচ হাজার টাকা করে নগদ সম্মানী, সম্মাননা ক্রেস্ট, সনদ এবং লেখককপি বাবদ বই উপহার। গতকাল এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রিয় বাংলার সত্ত্বাধিকারি এস এম জসিম ভূঁইয়া এ তথ্য জানান।

Manual7 Ad Code

এস এম জসিম ভূঁইয়া জানান, প্রতিবছরের মত এবারও প্রিয় বাংলা প্রকাশন পা-ুলিপি প্রতিযোগিতার আয়োজন করে। এপ্রিলের প্রথম দিন থেকে পা-ুলিপি সংগ্রহের কাজ শুরু হয়। ৩১শে আগস্ট পর্যন্ত ৫ মাসে ১০২৩টি পা-ুলপি জমা পড়ে। এরপর যাচাই-বাছাই শেষে ছড়া, কবিতা, গল্প, এ পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এনাম রাজুর পুরস্কারপ্রাপ্তি সম্ভন্ধে জানতে চাইলে জসিম ভূঁইয়া বলেন, ‘দেশের বরেণ্য কবি-সাহিত্যিকরা আমাদের এই পুরস্কার প্যানেলে বিচবারক ছিলেন। তাদের নিরীক্ষাপত্র বলছেÑ এনাম রাজু তরুণ কবি। তার লেখায় গতি আছে, রয়েছে অপার সম্ভাবনা। চিত্রকল্প, উপমায় আছে আলাদা ঢঙ। প্রতিটি কবিতায় রয়েছে ম্যাসেজ। আমার মনে হয় এজন্যই তিনি বিজয়ী।’

Manual5 Ad Code

কবি সৈয়দ আহসান কবীর এনাম রাজুর পুরস্কার প্রাপ্তিতে উৎফুল্লতা প্রকাশ করে বলেন, ‘তার কবিতা আমাকে আন্দোলিত করে। কবিতার শব্দরা কথা বলে। কথা বলেÑ মানুষের, মনের, দেশের। কখনো কখনো পৃথিবী ছেড়েও অন্য কোথাও হাঁটে তার কবিতার কথামালা।’ তিনি আরও বলেন, ‘একটি পুরস্কারপ্রাপ্তি কবির কলমকে আরও সতর্ক করে তোলে। তখন কবিতা আরও ঋদ্ধ হয়। আগামীতে তার কলম বাংলাসাহিত্যে পরিপুষ্ট কবিতা দেবে বলে আশা করি।’

Manual4 Ad Code

জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!