কমলগঞ্জের মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জের মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, মৌলভীবাজার ও মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে গত শনিবার (২৫ জানুয়ারি) রাতে দিনব্যাপী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। বিকাল ৪টায় য সমাবেশ ও তরুণ উদ্যোক্তা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

Manual7 Ad Code

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিঃ দাঃ) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু প্রমুখ। এ সময় কৃষিক্ষেত্রে মোহন রবিদাস ও আব্দুল মান্নান এবং তাঁত শিল্পে চয়ন সিংহ বিশেষ অবদান রাখায় এ তিন তরুণ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, চাকরির পিছনে না ঘুরে দক্ষতা অর্জন করে আমাদের দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন, আমাদের চরিত্রকে বদলাতে হবে। প্রথমে আমরা নিজেকে বদলাতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যেন আজকের এ শ্লোগানকে শুধু মুখে না বলে কার্যকরি ভূমিকা পালন করতে হবে।

Manual3 Ad Code

এর আগে শনিবার সকাল ১১টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জুলাই বিপ্লবের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬ টায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তারুণ্যের উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠি, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!