আর যেন কোনো ফ্যাসিষ্ঠ মাথা চেপে না বসে- তাহসিনা রুশদীর লুনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আর যেন কোনো ফ্যাসিষ্ঠ মাথা চেপে না বসে- তাহসিনা রুশদীর লুনা

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিষ্ঠ শেখ হাসিনাকে সরিয়েছি,আমাদের সজাগ থাকতে হবে আরেক ফ্যাসিষ্ঠ সরকার যাতে আমাদের মাথা চেপে না বসে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার,যে সংস্কারের মাধ্যমে আগামীতে আর কোনো ফ্যাসিষ্ঠ তৈরি হবে না। দেশ মেরামতের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন সেটুকু সংস্কার করে একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা।
২৭ জানুয়ারি সোমবার সকাল ১২ টার দিকে সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা বলেন, ফ্যাসিষ্ঠ শেখ হাসিনা সরকারের অন্যতম উদাহারণ হচ্ছে ইলিয়াস আলীকে গুম করা। ভারত বিরোধী টিপাইমুখ বাঁধ আন্দোলন করার কারণে তাকে ফ্যাসিষ্ট শেখ হাসিনা গুম করে। যে নেতা-নেত্রীরা জনগন ও কর্মীদের বিপদে ফেলে নিজেকে বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যায় সেই দলের পিছনে রাজনীতি করা যুক্তিসঙ্গত না। কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করে ভারতে পালিয়ে গিয়েছে হাসিনাসহ তার ৩০০ মন্ত্রী – এমপিরা। স্কুল-কলেজ উন্নয়নের জন্য দেশে কিন্তু এখন কোনো ফান্ড নেই। এই ক্ষতিপূরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগনের উপর ভ্যাট বাড়িয়ে দিয়েছে। সেটা আপনাদের- আমাদের সবারই ভোগ করতে হবে।
গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক মো.ছাইদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আসকির আলী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, সাবেক চেয়ারম্যান কওছর আহমদ,ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মোজাম্মেল হক মৃধা, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবিদা নওরিন,ফাতেমা সানজিদা ও রাজমিন নাহার জেরিন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!