বড়লেখায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনি ও পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত সিলেট বিভাগীয় কমিশনার (রাজস্ব) দেবজিৎ সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইটাউরী হাজী ইফনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, পাথারিয়া ছোটলেখা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews