বড়লেখায় সুবর্ণজয়ন্তী উদযাপন- ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক সংগ্রাম আপসহীন’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সুবর্ণজয়ন্তী উদযাপন- ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক সংগ্রাম আপসহীন’

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বুধবার দুপুরে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক সংগ্রামের নিজস্ব প্রতিনিধি কাজী রমিজ উদ্দিনের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

Manual1 Ad Code

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সভাপতিত্বে ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক সাংবাদিক সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্ধ শতাব্দি ধরে সংগ্রাম পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। ইতিপূর্বে নানা প্রতিকুলতা স্বত্তে¡ও পত্রিকাটি সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ থেকে বিচ্যুত হয়নি। দেশ ও জনগণের কথা বলছে। যার কারণে আজ অবধি পত্রিকাটি পাঠকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!