কমলগঞ্জে ২য় বার্ষিক মহোৎসব পুনর্মিলনী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ২য় বার্ষিক মহোৎসব পুনর্মিলনী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ (পূণ্যপাড়া) মহোৎসব পরিচালনা কমিটির উদ্যোগে ২য় বার্ষিক মহোৎসব পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় সার্ব্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন পুরোহিত গৌরাঙ্গ চক্রবর্তী।
মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার দেব (হরি) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরভাগ (পূণ্যপাড়া) দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি গোপেন্দ্র দেব চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, আদমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ভূবন মোহন সিংহ, নিরঞ্জন দেব, সমাজসেবক দীপক চন্দ্র দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সুহৃত দেবরায় কাজল, সত্যদেব নিতু, অলক দেব, সুদীপ দেব পিংকু প্রমুখ।
অনুষ্ঠানে মহোৎসব উপলক্ষে হরিনাম মহাযজ্ঞে অংশগ্রহণকারী কিশোর-কিশোরী দল ব্রজগোপাল সম্প্রদায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!