বড়লেখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, রক্তদান, উপহার সামগ্রি বিতরণ।

Manual7 Ad Code

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বড়লেখা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বড়লেখা পৌরসভা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বড়লেখা প্রেসক্লাব, শিক্ষক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Manual7 Ad Code

Manual4 Ad Code

এদিকে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিশুদের চিত্রাংকন, ছড়া ও কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!