ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন,সমাবেশ ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী)সকাল ১১টায় জেলার  ভুরুঙ্গামারী বাসস্ট্যন্ড মোড়ে চর উন্নয়ন ভুরুঙ্গামারী উপজেলা  কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভুরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল হোসেন ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক, শিক্ষাবিদ ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বেবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   চর উন্নয়ন কমিটি কুড়িগ্রাম জেলার  সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, যুগ্ম আহবায়ক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ডাক্তার মারুফ, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি,কাজি গোলাম মোস্তফা,নাগেশ্বরি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, খন্দকার গোলাম ফারুক প্রমূখ।
পরে দুপুরের পরএকই উপজেলার  শিলখুরি ইউনিয়নের চর কাজিয়ার চর এলাকায় কালজানি নদীর চরে আরও একটি মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডাঃ শাহাদত হোসেন এবং রাজারহাট মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি ভুরুঙ্গামারী – নাগেশ্বরী- ফুলবাড়ী সহ স্থানিয় চর এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মত চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!