ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮মার্চ) বিকেলে ফুলবাড়ী উপজেলার সকল সাংবাদিকদের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সাংবাদিক ঐক্য পরিষদ এর আত্মপ্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলার সাবেক ছাত্র ও যুবনেতা সামসুজ্জামান হাসু, সিনিয়র সাংবাদিক আবুল আজিজ মজনু, সাংবাদিক অলিউর রহমান নয়ন, মাহাবুব হোসেন সরকার লিটু, শিক্ষক গোলাম মর্তুজা বকুল প্রমূখ।
আলোচনা সভার শেষে স্বদেশ প্রতিদিনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি এইচএম বাবুলকে সভাপতি ও দৈনিক জনবানী পত্রিকার ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় ফুলবাড়ী উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews