জমির ধানগাছ খাওয়ায় একপাল মহিষ থানায় দিলেন কৃষক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জমির ধানগাছ খাওয়ায় একপাল মহিষ থানায় দিলেন কৃষক

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে জমির ধানগাছ খাওয়ায় একপাল মহিষ থানায় এনে দিলেন কৃষক। ফসলি জমির ধানগাছ খাওয়ায় ক্ষুব্ধ হয়ে থানায় একটি দুটি নয় একপাল মহিষ নিয়ে হাজির হয়েছেন এক কৃষক। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে আপোষের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। গত বুধবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাজটি করেন।

জানা যায়, বুধবার বিকালে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানক্ষেতে একপাল মহিষ ঢুকে ধান খেয়ে ফসল নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি আপোষের মাধ্যমে সমাধান করে মালিকের কাছে মহিষ হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

এ দিকে এমন ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই এই ঘটনা নিয়ে ফেইসবুকে পোস্ট করেছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিনজি বলেন, শুনেছি একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে এসেছেন। পরবর্তীতে বিষয়টি সমাধান করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!