কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Oplus_16908288

Manual1 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

রোববার (১৬ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকার ব্রহ্মপুত্র নদের কিনার থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর এলাকার সুরুজ্জামানের ছেলে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদের কিনারের বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মরদেহের পাশে মাদকের আলামত দেখতে পায় পুলিশ।

Manual1 Ad Code

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!