গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যা- বড়লেখায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যা- বড়লেখায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে তারাবির নামাজের পর বড়লেখা পৌরশহরে উপজেলা খেলাফত মজলিস ও শুক্রবার বাদ জুম্মা তাওহীদি মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে মুসলিম নিধন বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের যথাযথ ভুমিকা পালনের দাবী জানান। সেই সাথে ইসরাইলী ও ভারতীয় পন্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Manual1 Ad Code

উপজেলা খেলাফত মজলিস সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপনের পরিচালনায় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, ইসলামি ছাত্র মজলিস নেতা খসরুল আলম, জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস দাসেরবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা আপ্তাব উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

এদিকে শুক্রবার বাদ জুম্মা তাওহীদি মুসলিম জনতা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হক।

ফয়সল আলম স্বপনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমদাদুল ইসলাম, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, তরুণ সমাজ সেবক মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, খতিব মাওলানা আব্দুল্লাহ আলী, যুবনেতা হাফিজ সফিক আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!