বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার-মৃত্যু নিয়ে নানা জল্পনা-কল্পনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার-মৃত্যু নিয়ে নানা জল্পনা-কল্পনা

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার বাদেপুকুরিয়া গ্রামের কাতার প্রবাসী আবুল হাসানের স্ত্রী জাকিয়া বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে গৃহবধুর লাশ হস্তান্তর করেছে পুলিশ।

Manual6 Ad Code

শ্বশুর বাড়ির লোকজনের দাবি, জাকিয়া আত্মহত্যা করেছেন। তবে, কী কারণে আত্মহত্যা করেছেন তা তারা নিশ্চিত করতে পারেননি। তবে, স্থানীয় লোকজন জানান, গৃহবধুকে স্বামী কিংবা শ্বশুড়বাড়ির কেউ আত্মহত্যায় প্ররোচিত করতে পারেন। মৃত্যুর পূর্বে ওই গৃহবধূ স্বামীর সাথে ফোনে কথা বলেছেন। এ কারণেই গৃহবধুর মৃত্যুর পেছনে কোনো রহস্য থাকতে পারে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড, নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রায় ৮ মাস আগে আবুল হাসানের সাথে নিহত জাকিয়ার বিয়ে হয়। গৃহবধুর বাবার বাড়ি বিয়ানীবাজার উপজেলার পাড়িয়াবহর গ্রামে।

Manual5 Ad Code

জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে গৃহবধূ জাকিয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে শ্বশুর বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তাকে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভীমের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। শনিবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

থানার এইআই আব্দুর রাজ্জাক জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। পোস্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!