বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী) জামায়াতের উদ্যোগে ও লন্ডন প্রবাসী আব্দুর রহমান সিদ্দিকির অর্থায়নে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ অর্ধশত পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

কাঠালতলী বাজারে শুক্রবার বিকেলে এ উপলক্ষে ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামির আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

Manual3 Ad Code

জামায়াত নেতা মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, সুজানগর আইডিয়ার মাদ্রাসার সুপার মুফতি জিয়াউল হক, উপজেলা যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ রুহুল, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, জামায়াত নেতা সাইদুল ইসলাম, কামারুজ্জামান মুক্তা, সাইফুল ইসলাম, জাবের আহমদ বাদশা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews