কমলগঞ্জে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে প্রশাসনের অভিযানে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে প্রশাসনের অভিযানে জরিমানা

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভরাট ও ইটভাটার জন্য ফসলিজমির উর্বর মাটি কাটার হিড়িক পড়ছে। এসকেবেটার যোগে অবৈধভাবে ফসলিজমি থেকে মাটি কাটার ফলে জমির উর্বরতা হারাচ্ছে। অন্যদিকে নদী, ছড়া, জলাশয়সহ যত্রতত্র স্থান থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এ নিয়ে গত দু’দিনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত রোববার ও সোমবার এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে নদী, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে উর্বর মাটি কেটে বিক্রি ও স্থানান্তরের অভিযোগ পাওয়া যাচ্ছে। জনগুরুত্ব বিবেচনা করে বিশেষ অভিযান অব্যাহত রেখে অভিযুক্তদের জরিমানা আদায় করা হচ্ছে।

Manual6 Ad Code

শমশেরনগর মরাজানের পার এলাকায় অবৈধভাবে ফসলিজমি থেকে মাটি কেটে স্থানান্তরের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত রোববার সন্ধ্যায় আহাদ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মাটি কাটা কার্যক্রম বন্ধ করা হয়। অন্যদিকে সোমবার রহিমপুর ইউনিয়নের চানপুর এলাকা থেকে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহান মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত ডি.এম. সাদিক আল শাফিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে দু’দিনে দেড় লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!