বড়লেখায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ৩০ জন শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার বিকেলে পাথারিয়া ছোটলিখা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান শাহীন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী কামাল আহমদ।

Manual8 Ad Code

উন্নয়ন ফোরামের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর এনামুল করিম, বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সমাজসেবক জয়নাল আবেদিন তাপাদার, নতুন বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ, ব্যবসায়ী শাহীন আহমদ খান, নিসচা বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সাংবাদিক আশফাক আহমদ, সমাজসেবক মুজিবুর রহমান, লাল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়, তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাকদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয়। অন্যান্য সন্তানের মতো তাদেরকেও ভালোবাসা ও সেবা দিয়ে লালন পালন করতে পারলে তারাও একদিন দক্ষ হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!