বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির আহ্বায়ক কমিটির সদস্য পোল্ট্রি ব্যবসায়ি শামীম আহমদের বিরুদ্ধে ফ্রান্স প্রবাসী সাব্বির আহমদের কাছে মরা মোরগ বিক্রির অভিযোগ ওঠায় তাকে ব্যবসায়ি সমিতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ফ্রান্স প্রবাসী বাড়ি গিয়ে ব্যাগ খুলে মরা ও পঁচা মোরগ দেখেই তা ফেরত নিয়ে গিয়ে প্রতিবাদ করলে শামীম আহমদ তাকে চরম অপদস্ত, হেনস্থা ও হুমকি-ধমকি দেন। হুমকি ধমকির কারণে এক পর্যায়ে ভোক্তভোগি এই প্রবাসী অভিমান করে লাইভে গিয়ে বলেন, ‘প্রতারণা, অপকর্ম ও অবিচারের প্রতিবাদ করে তিনি ভুল করেছেন, তাকে যেন ক্ষমা করে দেন। একজন প্রবাসী কতটা কষ্ট আর অসহায়বোধ করলে এই রকম লাইভে এসে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে। তার অপরাধ কি ছিল??’

প্রতারণাকারী ব্যবসায়ির বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌরপ্রশাসক, পুলিশ প্রশাসন ও সেনাক্যাম্প ইনচার্জের প্রতি ভোক্তভোগি মহল জোর দাবি জানিয়েছেন।

Manual4 Ad Code

ভোক্তভোগি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি কমিটি সূত্রে জানা গেছে, ব্যবসায়ি নেতা শামীম আহমদ দীর্ঘদিন ধরে সুকৌশলে মৃত মোরগ বিক্রি করে যাচ্ছেন। ঈদের পরদিন উপজেলার মোহাম্মদ নগর গ্রামের ফ্রান্স প্রবাসী সাব্বির আহমদ তার দোকান থেকে দুইটি মোরগ ক্রয় করেন। জবাইর পর শামীম আহমদ এক কর্মচারিকে দিয়ে সুকৌশলে দুইটির মধ্যে একটি মরা-পঁচা মোরগ ব্যাগে ঢুকিয়ে দেন। বাড়িতে গিয়ে দুই মোরগের একটি ভাল ও অন্যটি পঁচা-বিবর্ণ দেখে তৎক্ষনিক গিয়ে প্রতিবাদ করলে ক্রেতা সাব্বির আহমদকে ব্যবসায়ি শামীম আহমদ চরম অপদস্ত, হেনস্থা ও হুমকি-ধমকি দেন। প্রতারণার শিকার সাব্বির আহমদ বিষয়টি লাইভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনাটি ‘টক অব দি বড়লেখা’য় পরিণত হয়। এই লাইভের প্রায় শতভাগ মন্তব্যকারি পোল্ট্রি ব্যবসায়ি শামীম আহমদের শাস্তি দাবী করেন। তার কাছ থেকে মোরগ ক্রয় করে অনেকেই ওজনে কম ও মৃত পেয়েছেন। দেশে-বিদেশে সমালোচনার ঝড় শুরু হলে ব্যবসায়ি শামীম আহমদ আরো ক্ষীপ্ত হন। অসাধু সিন্ডিকেটে দিয়ে নানাভাবে ওই প্রবাসীকে হুমকি দেন। একপর্যায়ে অভিমান করে প্রতারিত প্রবাসী সাব্বির আহমদ লাইভে গিয়ে বলেন, তিনি প্রতরাণার ও অন্যায়ের প্রতিবাদ করে ভুল করেছেন বলে ক্ষমা চান।

বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির আহ্বায়ক হাজী আব্দুল হান্নান জানান, এ ঘটনায় ব্যবসায়ি সমিতির আহ্বায়ক কমিটি ২ এপ্রিল রাতে জরুরি সভা ডেকে অভিযুক্ত যুগ্ম আহ্বায়ক শামীম আহমদকে ব্যবসায়ি সমিতি থেকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হলেন- ব্যবসায়ি সমিতির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান মানিক। সদস্যরা হলেন- হারুনুর রশীদ বাদশা ও আব্দুল হক।

Manual6 Ad Code

অভিযুক্ত পোল্ট্রি ব্যবসায়ি শামীম আহমদ জানান, তিনি কোনো মৃত মোরগ বিক্রি করেননি। বিক্রির প্রায় তিনঘন্টা পর ওই প্রবাসী মোরগগুলি ফেরত নিয়ে আসেন। লাইভ করায় তিনি উনার সাথে কিছুটা খারাপ ব্যবহার করেছেন। তবে, এইজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

Manual3 Ad Code

ভোক্তভোগি প্রবাসী সাব্বির আহমদ জানান, বাড়িতে নিয়ে ব্যাগ খুলে দুইটি মোরগ দুই ধরণের দেখে বুঝতে পারেন এক একটি মৃত ও পঁচা ছিল। তিনঘন্টা পরে নয়, কয়েক মিনিটের মধ্যেই তিনি ফেরত নিয়ে আসলে শামীম আহমদ কোনো সমাধান না দিয়ে তাকে চরম অপদস্ত ও হেনস্তা করেন, হুমকি ধমকি দেন। যা লাইভে দেশ-বিদেশের লোকজন দেখেছেন। লাইভ না করলেতো কেউ বিশ্বাসই করতেন না তিনি কী আচরণ করেছেন। পরবর্তীতে নানা হুমকি-ধমকির কারণে পুনরায় লাইভ করেছি, অপরাধের প্রতিবাদ করা তার ভুল হয়েছে, সবাই যেন তাকে ক্ষমা করে দেন।

Manual8 Ad Code

ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, ওই পোল্ট্রি ব্যবসায়ির বিরুদ্ধে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে। ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে ইতপূর্বে একাধিকবার তার বিরুদ্ধে মোবাইলকোর্ট জরিমানা ও মুচলেকা আদায় করেছে। তারপর তিনি সংশোধিত না হওয়ার অভিযোগ পাচ্ছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা ও অসদাচরণের ব্যাপারে প্রবাসী চাইলে নিয়মিত আদালতে মামলাও করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!