কমলগঞ্জে ৫ দিনব্যাপী শতভূজা বাসন্তীপূজা ও মেলায় ভক্তবৃন্দের ঢল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

কমলগঞ্জে ৫ দিনব্যাপী শতভূজা বাসন্তীপূজা ও মেলায় ভক্তবৃন্দের ঢল

  • শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে ৫ দিনব্যাপী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজায় প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দের ঢল নামছে। শনিবার মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। এ পূজাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এব্রাও মেলা বসেছে। এ বছর ১৯তম বার্ষিকী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পূজার্চনা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

Manual4 Ad Code

দেবীপুর সর্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারন সম্পাদক নিতাই পাল জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে বিগত ১৯ বছর ধরে শ্রীশ্রী বাসন্তী পূজা চলে আসছে। শতভূজা বাসন্তী পূজা পরিদর্শনে আসেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটছে। আগামী ৭ এপ্রিল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এ পূজা সমাপ্ত হবে জানা গেছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!