ফিলিস্তিনে মুসলিম গণহত্যা : বড়লেখায় জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফিলিস্তিনে মুসলিম গণহত্যা : বড়লেখায় জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা জাতীয় ইমাম সমিতি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী হানাদার কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে সোমবার (১৪ এপ্রিল) বাদ যোহর বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক পদক্ষীণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বড়লেখা উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর পরিচালনায় ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা জামেয়া ইসলামীয়া আজিমগ দারুল উলুম টাইটেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা শায়েখ খায়রুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এমএম আতিকুর রহমান।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান, ফয়সাল আলম স্বপন, প্রভাষক তারেক আহমদ, জাতীয় ইমাম সমিতির পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা রেজাউল করিম রাজু, মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদ জনতার অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে উত্তর বাজার হয়ে দক্ষিণ বাজার ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়। শেষে উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলামের দুআ ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!