বড়লেখায় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, দেশের প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্যকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। সরকারের অন্যান্য দপ্তরের চেয়ে এই দুই দপ্তরে মানুষ সবচেয়ে বেশি যায়। এমনও মানুষ রয়েছেন যাদের কোনো দিনই থানায়, আদালতে, ইউএনও অফিস কিংবা সরকারের অন্যান্য দপ্তরে যাওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে গেছেন না এমন মানুষ খুব কমই আছেন। তাই সাধারণ মানুষ যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি যায়, সেই শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেবার মান বাড়াতে হবে। শিক্ষক ও চিকিৎসকদের আরো দায়িত্বশীল হতে হবে।

Manual4 Ad Code

তিনি বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের পরিবর্তন আনতে হলে প্রথমে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। সরকারি উন্নয়ন কাজের মানের ব্যাপারে সাধারণ মানুষ যেন অভিযোগ দিতে না পারে সেভাবেই সংশ্লিষ্ট কর্মকর্তার তদারকি থাকতে হবে।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নানা জনদুর্ভোগ তোলে ধরে তা লাঘবের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ময়নুল হক, বদরুল ইসলাম, স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, থানার ওসি (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ, ইউপি সদস্য সদস্য আব্দুল মান্নান, আলিম উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!