কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় নিহত-১ আহত-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় নিহত-১ আহত-২

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে ইটের চাপায় পরিবারের একমাত্র উপার্জনকারী চা শ্রমিক শান্ত মহালী (১৯) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক্টর চালক মামুন আহমেদ ও ইট ক্রয় করা মালিকের ছেলে অসীম রোজারিও।

Manual4 Ad Code

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের গোড়ায়। নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।

Manual3 Ad Code

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলার জন রোজারিও বাড়ির কাজের জন্য পাশ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের গংগানগর জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট ক্রয় করা হয়। বিকেলে ব্রিকস ফিল্ডের ম্যানেজার তাদের দুটি গাড়ি দিয়ে ইট পাঠায় খ্রিষ্টান টিলায় জন রোজারিও এর বাড়িতে। সামনের ট্রাক্টরে ছিল জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও এবং চা শ্রমিক শান্ত মাহালী। ট্রাক্টরটি খ্রিষ্টান টিলার উঁচু পাহাড় বেয়ে নিচে নামার সময় ব্রেক ফেল করে ইঞ্জিন থেকে বডি ছিটকে পরে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়ে শান্ত মাহালী। পেছনের গাড়ির লোকজন এসে ইটের নিচ থেকে শান্তকে বের ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইটের আঘাতে তার মাথার পেছনে মারাত্মক জখমের কারণেই সে ঘটনাস্থলেই মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রাক্টর থেকে বডি আচড়ে পরলে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ডোবায় পরে গিয়ে পড়ে। এতে ট্রাক্টরের চালক মামুন আহমেদ ও জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও আহত হলে তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

মাধবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাবিদ আলী বলেন, ট্রাক্টর উল্টে হতাহতের বিষয়টি খবর পেয়ে কমলগঞ্জ থানাকে জানালে শুক্রবার বিকাল ৫ টায় লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে ছেলের এই অকাল মৃত্যুর সংবাদ শুনে তার মা অনিলা মহালী ঘটনাস্থলে গেলে এক হৃদয় বিদারক দৃশ্য ঘটে। এসময় মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!