নাগেশ্বরীতে বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

নাগেশ্বরীতে বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ চলমান রয়েছে। ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল মোট ৩ দিন ব্যাপী নাগেশ্বরী পৌরসভা হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।
Manual1 Ad Code

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগেশ্বরী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফকির পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফারুকুজ্জামান সিরাজ, কচাকাটা হেলাইবাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এনামুল আহসান, রায়গঞ্জ মধ্য রাঙ্গালীর বস শাহি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মঈন উদ্দিন, রায়গঞ্জ রহমাতুল্যাহ্ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ সোহেল রানা সহ আরো অনেকে।

Manual8 Ad Code

আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর আনোয়ার হোসেন, সানজিদা সিদ্দিকী। অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম  অংশগ্রহণ করেছেন। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews