ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও অনন্তপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৫), কাশিপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আজোয়াটারি গ্রামের আজিজুল হক সওদাগরের ছেলে জিল্লুর রহমান জ্যোতি (২৮)।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, ফুলবাড়ী থানায় ৬/৮/২৪ তারিখে দায়ের করা মামলার তদন্ত প্রাপ্ত আসামি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল এবং ১৯/১/২৫ তারিখে দায়ের করা অপর এক মামলার এজাহারভুক্ত আসামি জিল্লুর রহমান ওরফে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!