কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী পালিত

  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী স্বরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মণিপুরি রাসনৃত্যে বিশেষ অবদান রাখায় রাসনৃত্য গুরু চন্দ্র মোহন সিংহকে ললিতকলা একাডেমি থেকে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি:দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিপুরি রাসলীলার ওস্তাদ চন্দ্র মোহন সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি রঞ্জু সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ প্রমুখ।

Manual4 Ad Code

জানা যায়, নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী ছিলেন একজন নৃত্যগুরুল কমলগঞ্জের বালিগাঁও গ্রামে তার জন্ম। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তি নিকেতনে মণিপুরি নৃত্যের একজন প্রশিক্ষক ছিলেন এবং মণিপুরি নৃত্য প্রচার ও প্রসারে নীলেশ্বর মুখার্জী রবীন্দ্রনাথের সহযোগী ছিলেন। তিনি গীতিনাট্য চিত্রাংগদা ও নীটির পূজাসহ অসংখ্য গীতিনাট্য পরিবেশন, অভিনয় ও নৃত্যগীতে বিশেষ ভুমিকা রাখেন। ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তাহার ছাত্রী ছিলেন এবং তার মৃত্যুতে শোকবার্তা প্রেরণসহ তৎসময়ে দশ হাজার টাকা দিয়েছিলেন শ্রাদ্ধ্য অনুষ্ঠানে#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!