ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙ্গে দোকান ঘর বিধ্বস্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙ্গে দোকান ঘর বিধ্বস্ত

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বড়ভিটা বাজারের ১৪ দোকান-পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এতে বড় ধরণের হতাহতের কোন খবর পাওয়া না গেলেও দুইজন পথচারীর সামান্য আহত হয়েছে। আহত পথচারীরা হলেন- আব্দুস সোবহান ও রতন মিয়া।
Manual2 Ad Code

শনিবার(২৬ এপ্রিল) রাত ১১ টার দিকে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়েটি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারের উপর দিয়ে বয়ে যায়। রবিবার দুপুরে বড়ভিটা বাজারে গিয়ে দেখা গেছে, ১৪ টি দোকান পাট লন্ডভন্ড হওয়ার চিত্র। এ সময় ব্যবসায়ীরা দুমড়ে মুছড়ে পড়া গাছটির সড়ানোর চেষ্টা করছেন। ব্যবসায়ী ও বাজারে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ১৪ দোকানের মালামাল একটিও রক্ষা করতে পারেনি। দোকানে থাকা ফ্রিজ টেলিভিশন ভেঙ্গে ও পানিতে ভিজে সবকিছুই নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৬০-৭০ লাখ টাকার ক্ষযক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের।

ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী, হাফেজ আলী, জমসেদ আলী ও এমদাদুল হক জানান, শনিবার রাতে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে ৫০ বছরের বিশাল আকৃতির বট গাছটি পড়ে আমাদের প্রত্যেকের দোকান লণ্ডভণ্ড করে দিয়েছে। খবর পেয়ে আমরা ছুটে এসেও দোকানের কোন মালামাল রক্ষা করতে পারিনি। আমার দোকানের প্রায় ১৫ থেকে ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা আরও জানান সব দোকান মিলে প্রায় ৬০-৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই মুহূর্তে সরকার যদি আমাদের সহযোগিতার না করে তাহলে আমাদের পথে বসতে হবে।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মোছা: জান্নাতি খাতুন জানান, আকস্মিক ঝড়ে বড়ভিটা বাজারের ৫০ বছরের পুরাতন বট গাছটি দুমরে মুচরে পড়ে বাজারের মোট ১৪টি দোকান বিধ্বস্ত হয়েছে। ২ টি দোকান আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে জানানো হয়েছে।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, রবিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। ইতোমধ্যে সেই  তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে তাদের মাঝে দেয়া হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!