কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ;;

Manual3 Ad Code

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ দুই ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

এর আগে নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম লিটন মিয়া (২৯)। সে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রমনা ব্যাপারী পাড়া এলাকার সুন্দর আলী ও তার ছেলে লিটন মিয়া প্রতিদিনের ন্যায় আজ ভোররাতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ১১ টার সময় ছেলে লিটন মিয়া নৌকার সামন ভাগে দাঁড়িয়ে জাল টানার সময় পড়ে যায়। ব্রহ্মপুত্র নদের স্রোতের সে আর উপরে ভেসে না উঠলে সুন্দর আলী আশে পাশের জেলের নৌকাকে ডাকতে শুরু করেন। পরে অন্যান্য জেলেরা সেখানে এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে তারা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করে।

রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের মত আজকে সকালে লিটন মিয়া ও তারা বাবা মাছ ধরতে যায়। এসময় জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে লিটন নিখোঁজ হয়। পরে সাথের লোকজন খোঁজাখুঁজির দুই ঘন্টা পর তার লাশ উদ্ধার করে। বর্তমানে ওই যুবকের লাশ তার বাড়িতে আনা হয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি।

Manual4 Ad Code

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ন চন্দ্র বলেন, ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সম্পর্কে কেউ ফায়ার সার্ভিসকে অবগত করেনি। আপনার মাধ্যমে প্রথম শুনলাম।

Manual3 Ad Code

চিলমারী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে একজন যুবক জালের সাথে প্যাচ লেগে পড়ে নিখোঁজ হয়। পরে অন্যান্য জেলে ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!