জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় প্রথম হলেন কুড়িগ্রামের রাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় প্রথম হলেন কুড়িগ্রামের রাদ

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code
মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি::
আব্দুল্লাহ রাদ বিন রাজু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫  এ বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে  প্রথম স্থান অর্জন করেছেন।
সে কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। রাজু আহমেদ ও নুরী আক্তার এর প্রথম সন্তান ।
 ২৯ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় রংপুর বিভাগ হতে এই কৃতিত্ব লাভ করেছে সে। শুধু স্কুল নয় এলাকার গর্ব হয়ে উঠেছে রাদ। আব্দুল্লাহ রাদ এর আগে স্কুল, ইউনিয়ন, উপজেলা  ও জেলা পর্যায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগি নির্বাচিত  হয়েছিল।  এবার বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে প্রতিযোগি নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ রাদ । রাদের বাবা-মা বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছে গর্বের বিষয়।’ আব্দুল্লাহ রাদ বড় হয়ে ছোট দাদা-দাদির মত ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান।
হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, ‘ তার এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। রাদের সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।’
স্কুলের প্রাক্তন সভাপতি মো. শহিদুল  ইসলাম বলেন, ‘রাদ এখন শুধু কুড়িগ্রাম নয়,  রংপুর বিভাগের ৮টি জেলার গর্ব। তার এ সাফল্য তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন আব্দুল্লাহ রাদকে  অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ে ভালো কিছু করার উৎসাহ প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!