কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ

  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ১০ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন প্রাঙ্গণে এলাকার ১১৪ জন সুফলভোগীদের মাঝে ২০টি করে মুরগীর বাচ্চা, ৫৯ কেজি খাবার ও সাথে ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৩টায় শমশেরনগর ইউনিয়ন প্রাঙ্গণে এলাকার ২০ জন সুফলভোগীদের মাঝে ২০টি করে মুরগীর বাচ্চা, ৫৯ কেজি খাবার ও সাথে ঔষধ বিতরণ করা হয়।

Manual5 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের উপকারভোগীদের মাঝে মুরগীর বাচ্চা, খাদ্য ও ঔষধ সমগ্রীসহ বাড়ন্ত মুরগী বাচ্চার সাথে উপকারভোগীর মাঝে ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!