কমলগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য জনতার হাতে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য জনতার হাতে আটক

  • শনিবার, ১০ মে, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

“বিকাশ” প্রতারক চক্রের অন্যতম সদস্য জাকির হোসেন (৪২) জনতার হাতে আটক হয়েছে। মুহুর্তেই মোবাইলে টাকা পাওয়ার সহজ উপায় ব্রাক ব্যাংক কর্তৃক পরিচালিত মোবাইল ব্যাংকিং এর বিকাশের নাম ব্যবহার করে এক শ্রেণীর প্রতারক চক্র দীর্ঘদিন যাবত প্রতারণা করে লাখ লাখ হাতিয়ে নিয়েছে। এ প্রতারক চক্রের অন্যতম সদস্য জাকির হোসেন অবশেষে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার বিকাশ সেন্টারে জনতার হাতে ধরা পড়েছেন।

Manual5 Ad Code

শনিবার (১০ মে) সকালে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রাধানগর এলাকা থেকে জনতা তাকে ধরে ফেলে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রতারক চক্রের সদস্য জাকির হোসেনের মূল বাড়ি রংপুর। সে দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গলে বসবাস করছে। সে সম্প্রতি উপজেলার হালিমা বাজার থেকে এক বিকাশ এজন্টের কাছ থেকে ৩০ হাজার টাকা ও ঠাকুরবাজার এলাকার এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রতারণা করে ৪০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

Manual3 Ad Code

আলীনগর হালিমা বাজারের আদিল টেলিকমের মালিক আবুল হোসেন জানান, বিকাশ প্রতারক জাকির হোসেন দীর্ঘদিন যাবত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ হাতিয়ে নিয়ে অনেক ব্যবসায়ীকে সর্বশান্ত করেছে।

Manual1 Ad Code

এ প্রসঙ্গে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আমীর হোসেন প্রতারণার অভিযোগে বিকাশ প্রতারক জাকির হোসেনের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!