কুড়িগ্রামে আ’লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

কুড়িগ্রামে আ’লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ 

  • শনিবার, ১০ মে, ২০২৫

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় উওরের জেলা কুড়িগ্রামেও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা। এসময় বিভিন্ন উপজেলা থেকে আন্দোলনে যোগ দেয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার ( ৯ মে) রাত  ৮ টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়ে, শহরের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে  জেলা শহরের শাপলা চত্বরে এসে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে। আন্দোলন কারীরা আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়া পযর্ন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
এ সময় বক্তব্য রাখেন,  কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ   যুগ্ম সদস্য সচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন, জেলা মুখ্য সংগঠক  সাদিকুল ইসলাম প্রমুখ।সমাবেশে নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা বলে প্রতিবাদ জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছালীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে জানান ছাত্ররা।
এদিকে অবস্থান ও সড়ক অবরোধের ফলে জেলা শহর অচল হয়ে পড়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!