বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত : আটক ৪৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত : আটক ৪৪

  • বুধবার, ১৪ মে, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা সীমান্তে বিজিবির সতর্কাবস্থান ও টহল জোরদারের মধ্যেও বিএসএফের অবৈধ বাংলাদেশি নাগরিকদের পুশইন থেমে নেই। শুক্রবার রাত থেকে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। নিরাপত্তা জোরদারের মাত্র চার দিন কোনো নাগরিককে পুশইন না করলেও বুধবার ভোর রাতে ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ। সকাল ছয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুরের পাল্লাথল সীমান্ত অতিক্রম করে শাহবাজপুর বাজারে প্রবেশের প্রাক্কালে স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিজিবি ৪৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। স্থানীয় শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আটক রেখে তাদের নাম ঠিকানা সংগ্রহ ও তা যাচাই-বাছাই করছে বিজিবি।

Manual6 Ad Code

এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হয়ে থানায় সোপর্দ করে। পরে বড়লেখা থানা পুলিশ তাদের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেয়। এরপর পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে ৪৪ জনকে সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে বিএসএফ।

Manual7 Ad Code

জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে বুধবার ভোর রাতে বিএসএফ ৪৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন মহিলা, ৭ জন ছেলে শিশু ও ৬ জন মেয়ে শিশু। এরা সীমান্ত অতিক্রম করে নিজের এলাকায় যেতে শাহবাজপুর-পাল্লাথল চা বাগান রাস্তা হয়ে শাহবাজপুর বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল ছয়টার দিকে বাজারে প্রবেশের পাক্কালে স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবি তাদের আটক করে শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। আটককৃতরা জানিয়েছে, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিল। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তোলে দেয়। বিএসএফ সীমানা পার করে বাংলাদেশ অংশে পাঠিয়ে দিয়েছে। সীমান্তের ওপারে বিএসএফ আরও মানুষকে আটক করে রেখেছে। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।

Manual4 Ad Code

বড়লেখার উত্তর শাহবাজপুর ইফপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, বুধবার ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক।

Manual4 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, আটককৃতরা বাংলাদেশি নাগরিক তা নিশ্চিত হওয়া গেছে। নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!