কুড়িগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুড়িগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • রবিবার, ১৮ মে, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

Manual1 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual4 Ad Code

কুড়িগ্রামে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। রোববার (১৮ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু যেন অবৈধ ভাবে দেশে আসতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে নির্দেশ দেন ও কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চামড়ার গুণগত মান বজায় রাখতে এবং তা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এছাড়া ঈদের পরবর্তী বাইরে কোনো চামড়া পাঠানো যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকশই পদক্ষেপ নিতে এবং পরিবেশবন্ধু বজ্ররোধক তালগাছ লাগার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং জোরদারকরণ, জন্মনিবন্ধন, অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ করেন।

Manual7 Ad Code

এসময় জেলার পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিসহ বিভিন্ন মিডিয়া সংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews