ব্যতিক্রমী উদ্যোগ- জুড়ীতে ৮০০ চা শ্রমিককে রেনকোট দিলেন পর্তুগাল প্রবাসী সাচ্চু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ব্যতিক্রমী উদ্যোগ- জুড়ীতে ৮০০ চা শ্রমিককে রেনকোট দিলেন পর্তুগাল প্রবাসী সাচ্চু

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual8 Ad Code

জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ফুটবলার পর্তুগাল প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চু তার ইউনিয়নের রত্না, শিলুয়া, এলাপুরসহ পাঁচটি চা বাগানের ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে চা পাতি চয়নে নিয়োজিত অসহায় ও নিপীড়িত ৮০০ নিয়মিত চা শ্রমিকের পাশে দাঁিড়য়েছেন। ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে তিনি প্রাকৃতিক দুর্যোগেও কাজের সুবিধার্থে তাদেকে উন্নতমানের ৮০০ পিস রেনকোট প্রদান করেছেন।

Manual1 Ad Code

প্রভাতী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও গোয়ালবাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর পক্ষ থেকে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত বাগানে বাগানে গিয়ে উপহার স্বরূপ শ্রমিকদের হাতে এসব রেনকোট তোলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল আহমদ, রত্না বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুমন ঘোষ, সমাজসেবক, রুবেল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

মুঠোফোনে প্রবাসী মাহবুব হাসান সাচ্চু জানান, চা শ্রমিক মা-বোনেরা জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজে চা পাতা উত্তোলন করেন। বৃষ্টিতে ভিজার কারণে নানা অসুখ-বিসুখে আক্রান্ত হন। তাদের এই দুর্ভোগ ও অসহায়ত্বের কথা চিন্তা করে আমি এই উদ্যোগ নিয়েছি। সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা, যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি মানবিক কাজে সম্পৃক্ত করে মাদক, অশ্লীলতা, ইভটিজিং ও হানাহানি মুক্ত সমাজ প্রতিষ্টা করাই আমার লক্ষ্য।

জুড়ী ইউএনও বাবলু সূত্রধর জানান, প্রবাসী মাহবুব হাসান সাচ্চু একটি ব্যতিক্রমী চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি এই রেমিটেন্স যোদ্ধাকে সুযোগ থাকলে অসহায় মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!