কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে  বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নাধীন জেলার পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তিলাই এবং পুর্নভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায ধরলা নদীর খনন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আলোচনা সভায়, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ঠিকাদার এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান, কুড়িগ্রাম বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) সমির পাল, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, দৈনিক কালবেলা ও এশিয়ান এজ’র রংপুর বিভাগী প্রতিনিধি সাঈয়েদ আহমেদ বাবু, সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ প্রমূখ।
আলোচনা সভায়-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান  আগত অতিথিদে অভিযোগ-অনুযোগ আমলে নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
সভায় কুড়িগ্রাাম জেলা প্রশাসক বলেন, ‘কুড়িগ্রামকে এগিয়ে নিতে সরকারের যে মহতি উদ্যোগ ‘নদী খনন’ তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। জেলার অন্যতম নদীগুলো বিআইডব্লিউটিএ’র মাধ্যমে সুপরিকল্পিতভাবে খনন করতে পারলে নদীগুলো আমাদের সম্পদে পরিণত হবে। এজন্য সমাজের সবাইকে নিয়ে কুড়িগ্রামের উন্নয়ন ও শহর সম্প্রসারণে কাজ করতে চাই। চাই আপনাদের সহযোগিতা। এ সময় নদী ভাঙন রোধে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে জেলা প্রশাসক নুসরাত সুলতানা পানি উন্নয়ন বোর্ডের কাজের সুষ্ঠু পরিকল্পনা ও স্বচ্ছতার বিষয়ে গুরুত্বারোপ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!