কুলাউড়ার হাজীপুরে বিএনপির সম্মেলন নিয়ে উৎফুল্ল নেতাকর্মীরা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

কুলাউড়ার হাজীপুরে বিএনপির সম্মেলন নিয়ে উৎফুল্ল নেতাকর্মীরা!

  • সোমবার, ২ জুন, ২০২৫

Manual5 Ad Code

ভ্রাম্যমাণ প্রতিনিধি, এইবেলা  ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  হাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী বুধবার (৪ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে।

দ্বি-বার্ষিক এই সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক এমপি এম. নাসের রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার খবরে আরও উৎফুল্ল হয়ে উঠেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি প্রধান দুই পদে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় ভোটের হিসেব নিয়েও চলছে নানা কৌতুহল!।

Manual5 Ad Code

এদিকে সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে জুবেদ আলম নিস্ক্রিয় থাকায় অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক, ৫ নং ওয়ার্ড থেকে টানা ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল। অনেকের মতে তিনি এবার রিতীমত চমক দেখাতে পারেন।

জানা গেছে, হাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নির্বাচন বেশ জমে উঠেছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের লড়াই হবে জমজমাট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অতীত রাজনৈতিক অবদানের কর্মকাণ্ড নিয়ে চলছে চুলছাঁটা বিশ্লেষণ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, সভাপতি প্রার্থী ইয়াকুব আলী একজন কর্মীবান্ধব নেতা। বিগত দিনে দলকে তিনি সঠিক নেতৃত্ব দেওয়ার কারণে বিএনপি হাজীপুর ইউনিয়নে শক্ত অবস্থানে চিল। কাউন্সিলরা বিষয়টি বিবেচনায় নিলে তিনি সহজে বিজয়ী হবেন।

Manual3 Ad Code

তবে, এর বিপরীতে অনেকে ভিন্নমত পোষণ করে বলেন, অবদান অনেকের আছে। কিন্তু ধারাবাহিকতা নেই। অপর সভাপতি প্রার্থী ফারুক আহমেদ পান্নাও দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনিও রয়েছেন শক্ত অবস্থানে।

Manual4 Ad Code

এদিকে সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার ধারণা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে এসে দুই ইউপি সদস্যের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের অভাস পাওয়া গেছে। এ পদে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল এবং যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রুমেনের মধ্যে শক্ত লড়াই হবে এমন ধারণা কাউন্সিলরদের।

১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজির মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মাওলানা নোমান আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনাফ আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ানিছ আলীসহ অনেকেই জানান, সম্পাদক পদের অপর প্রার্থী জুবেদ আলমের একটা ভোটব্যাংক রয়েছে। বর্তমানে তিনি নিস্ক্রিয় থাকায় তাঁর মতাদর্শী ভোটগুলো হেলালের পক্ষে যাওয়ার সম্ভবনা প্রবল। জুবেদ আলম সমর্থিত বেশ কয়েকজন ভোটার মনিরুজ্জামান হেলালকে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন। এমনকি মনিরুজ্জামান হেলাল বিজয়ী হবেন বলেও জোর দাবী করেছেন তারা।

Manual4 Ad Code

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে যুবদলের সাবেক সভাপতি আহরারুজ্জান আকরারকে এগিয়ে রাখছেন বেশীর ভাগ কাউন্সিলর।

হাজীপুর ইউনিয়ন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানান, কাউন্সিলরদের অভিমত ভিন্ন ভিন্ন থাকে, সময় সময় তা পরিবর্তনও হয়। চূড়ান্ত পর্যায়ে কে বিজয়ের হাসি হাসবেন? কারা পাচ্ছেন আগামী দুইবছরের জন্য হাজীপুর বিএনপির অভিভাবকত্ব সেটা জানার জন্য ৪ জুন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে!#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!