বড়লেখায় শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের মতবিনিময় সভা

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবনে সেবামূলক প্রতিষ্ঠান শহিদ ডা. আব্দুন নুর ওয়েলনেস সেন্টারের উদ্যোগে এলাকাবাসীর সঙ্গে মঙ্গলবার (১০ জুন ) দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সেন্টারের চেয়ারম্যান, নাগরীলিপি বিশারদ, ফোকলোর ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা সেলিম। কেন্দ্রের জেনারেল সেক্রেটারি মো. আব্দুল হামিদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রজেক্টের সার্বিক বিষয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেন্টারের চেয়ারম্যান মোস্তফা সেলিম। এই সভা থেকে তিনি ওয়েলনেস সেন্টারের ভবন নির্মাণের রূপরেখা উপস্থাপন করেন। তিনি আরও জানান, আগামী বছরের এপ্রিলে ওয়েলনেস সেন্টারে সেবা কার্যক্রম শুরু হবে। এই কেন্দ্রে মনোদৈহিক স্বাস্থ্যসেবা, ভোকেশনাল প্রশিক্ষণ এবং সাহিত্য সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করা হবে। দরিদ্ররা বিনামূল্যে, স্বচ্ছলগণ নামমাত্র মূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

Manual2 Ad Code

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইটাউরি হাজী ইউনুছ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সদস্য এনাম উদ্দিন মাসন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা আব্দুছ ছবুর, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক ও কেন্দ্রের ট্রেজারার আক্তারুজ্জামান ছাদেক, ইউপি সদস্য এমরানুল হক বাবু, মিছবাউল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

Manual5 Ad Code

অনুষ্ঠানে ৩০০ মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের লাইব্রেরিতে ‘পবিত্র আল কোরআনের বিষয়ভিত্তিক বাণী’ গ্রন্থটি উপহার প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর বাজার সংলগ্নে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!