কুড়িগ্রামে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে : গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে : গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

Manual3 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ কন্যা মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ।

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। বক্তব্যরা বলেন, দ্রুত মামলা গ্রহন করে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

তারা জানান, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ঘটনায় বিষয়টি গত বৃহস্পতিবার জানাজানি হলে বাবা পালিয়ে গেছেন।

ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়ে বলে, বাবা হয়ে আপনি কিভাবে আমার সাথে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো, তবে আমার সাথে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার বিচার ও ফাঁসি চাই।

Manual2 Ad Code

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!