আত্রাইয়ে সড়কে দূরবস্থা: স্থানীয়দের ক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে সড়কে দূরবস্থা: স্থানীয়দের ক্ষোভ

  • বুধবার, ১৮ জুন, ২০২৫

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual3 Ad Code

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় থেকে পাহাড়পুর পর্যন্ত রাস্তার দুরবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা পাকা রাস্তার কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে, যা প্রতিদিন হাজারো মানুষের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি করছে।

এই সড়কটি রাজশাহীর সাথে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। অথচ রাস্তাটি এতই সংকীর্ণ যে দুটি ভ্যান একসাথে চলাচল করতে পারে না। সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়ে যাওয়ায় রাস্তাটি প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

Manual7 Ad Code

এই সড়কের পাশেই অবস্থিত হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, বান্দাইখাড়া কারিগরি কলেজ, হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটুরিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাকা রাস্তা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে দ্বীপচাঁদপুর রফাতুল্ল্যা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। রাস্তার এই করুণ অবস্থার কারণে শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না, যা তাদের পড়ালেখার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। বান্দাইখাড়া, বরদাপাড়া, হাটুরিয়া, দ্বীপচাঁদপুর ও পাহাড়পুরের মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় বান্দাইখাড়া বাজারের ঔষধ ব্যবসায়ী শিশির সাহা জানান, এই রাস্তার অবস্থা এতই খারাপ যে কোনো যানবাহন চলাচল করতে গেলে বিপদের সম্মুখীন হতে হয়। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া দরকার।

Manual2 Ad Code

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, এই সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে, যা আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। রাস্তার কাজ দ্রুত সম্পন্ন না হলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে এবং এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, রাস্তাটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করছি। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার জন্য চেষ্টা চলছে। উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার জানান, রাস্তার কাজ বিভিন্ন কারিগরি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে ধীরগতি হতে পারে। তবে আমরা কাজের গতি বাড়ানোর চেষ্টা করছি।

দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, স্থানীয়দের সমস্যা আমরা গুরুত্বের সাথে নিয়ে কাজ করছি। রাস্তাটির কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজ সম্পন্ন করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!