কুড়িগ্রাম ও নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় মাদক ব্যবসায়িসহ ৬ পলাতক আসামি গ্রেফতার কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

কুড়িগ্রাম ও নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‘স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে কুড়িগ্রাম সদর  ও নাগেশ্বরী উপজেলায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
১৯ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় কুড়িগ্রামের হরিশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ও নাগেশ্বরীর গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। হরিশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিশু শ্রম প্রতিরোধ দিবস অনুষ্ঠানে হরিশ্বর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এ. কে. এম সামছুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক এ. টি. এম. আমান উল্যাহ ও আমিনুর রহমান।
 অপরদিকে নাগেশ্বরীর গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস অনুষ্ঠানে গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিশু শ্রমিক, হোটেল মালিক, গ্যারেজ মালিক সহ প্রায় ২’শ ৫০ জন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- সরকার শিশু শ্রম বন্ধে কাজ করছে। শিশু শ্রম নিরুৎসাহিত করতে সরকার স্কুলগামী শিশুদের নগদ অর্থ, খাবারসহ নানা ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শিশু শ্রম বন্ধে শতভাগ সফলতা আসবে বলে জানান।
 উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র ও সাগর ইসলাম, রোকন উদ-দ্দৌলাহ, খোরশেদুল ইসলাম, মায়ামনি মিষ্টি, রাশেদুল হক, সানজিদা সিদ্দিকা ও আফসানা আফরোজ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!