কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ২৪ জুন চলছে প্রচারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ২৪ জুন চলছে প্রচারণা

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

 কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। কাউন্সিলে ৩টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। গত ১৫ জুন সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে কোনো ত্রুটি না থাকায় ৭টি মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। এরপর প্রার্থীদেরকে চূড়ান্ত ভোটার তালিকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন ভূঁইয়া, সুফিয়ান আহমেদ, রুমেল খান, তারু খাঁ ও সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফসহ নেতাদের উপস্থিতিতে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। মনোনয়ন ফরম বাছাই শেষে প্রার্থীরা উপস্থিত নেতৃবৃন্দের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। মনোনয়ন বাছাইয়ের পর প্রার্থী ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বর্তমানে সকল প্রার্থীরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে বিএনপির ভোটারদের কাছে ভোট কামনা করছেন।

Manual5 Ad Code

দলীয় সূত্র জানা গেছে, সভাপতি পদে প্রার্থীরা হলেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব কাজল, বিএনপি নেতা শফিক মিয়া ও সাবেক যুবদল নেতা আলমগীর হোসেন আলম। সাধারণ সম্পাদক পদে সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনহার হোসেন প্রতিদ্বন্ধিতা করবেন। সাংগঠনিক সম্পাদক পদে সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতলিব ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন মিয়া প্রতিদ্বন্ধিতা করবেন। ২৪ জুন মঙ্গলবার সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহবায়ক এড. ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য এড এ এন এম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক এম এ মজিদ, সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সহকারী সমন্বয়ক রুমেল খানসহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফ।

সম্মেলন ও কাউন্সিল প্রস্তুত কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমেদ বলেন, প্রার্থীদের প্রচারণায় সরব সদর ইউনিয়নে বিএনপির রাজনীতির মাঠ। প্রার্থীসহ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মঞ্চ প্রস্তুতসহ সার্বিক সব বিষয়ের কাজ জোরেসোরে চলছে। তিনি আরো বলেন, আমরা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করবো।  কোন স্বজনপ্রীতি ও একাট্টা নির্বাচনকে কখনো প্রশ্রয় দেবনা। আমরা চাই সঠিক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতা বেরিয়ে আসবে। যাদের নেতৃত্বে আগামী দিনে সদর ইউনিয়ন বিএনপি একটি সুসংগঠিত ও নিরপেক্ষতা বজায় রেখে দলের ভাবমূর্তি রক্ষা করে চলতে পারে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!