কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া :: 
কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২৪ জুন মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সুফিয়ান আহমদের  পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ)  মিফতা সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল কবীর ময়ুন,মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ও শামীম আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ন আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ন আহবায়ক  আব্দুল জলিল জামাল প্রমুখ৷ সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা  বিএনপির সাবেক আহবায়ক আলমগীর হোসেন ভুঁইয়া, জিয়া পরিষদ যুক্তরাজ্যের উপদেষ্টা অধ্যাপক কমর উদ্দিন জামাল, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান ভুইয়া খোকন, সদস্য সচিব গিয়াস মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ ।
সম্মেলন শেষে সদর ইউনিয়নের ৯টি ওয়াডের কাউন্সিলরবৃন্দ প্রত্যক্ষ ভোটে সভাপতি আব্দুর রব কাজল, সম্পাদক আব্দুল মুকিত বুলবুল ও সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ নিবাচিত হন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!