কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪জন পুরুষ ও ২জন মহিলা।তাদের বাড়ি সাতক্ষীরা ও চট্টগ্রাম জেলায়।

শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপির অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ১৯১৫ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলই চা বাগানের ভিতর এলোপাথারিভাবে ঘোরাঘুরি সময় দলই ক্যাম্পের কমান্ডার নায়েক প্রদীপ্ত চাকমার নেতৃত্বাধীন মোট পাঁচ (০৫) সদস্যের টহল দল তাদের আটক করেন।

Manual4 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে আটককৃতরা হচ্ছেন মো: ইয়াছিন উদ্দিন (২৫), পিতা মো: আবুল কালাম, গ্রাম: পাটিয়ালছড়ি, থানা: ফটিকছড়ি জেলা : চট্টগ্রাম, হরিমন ত্রিপুরা (৩৬), পিতা: কেসারাই ত্রিপুরা গ্রাম: বাদুর খীল, থানা: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম মো: ইব্রাহিম (৩৮), পিতা: মাহবুব আলম, গ্রাম: ইদুলপুর, থানা: ফটিকছড়ি, জেলা : চট্টগ্রাম, জানে আলম (৪৫), পিতা: মৃত দেলে মিয়া, গ্রাম: ধর্মপুর, থানা: ফটিকছড়ি, জেলা : চট্টগ্রাম, ঝর্ণা খাতুন (৪৫), পিতা: মৃত রমো: বজলুর রহমান, গ্রাম: কেরালকাতা, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা ও লিপি বেগম (৪৩), পিতা: মুজিবর গাজী, গ্রাম: কামালনগর, থানা ও জেলা: সাতক্ষীরা। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে কমলগঞ্জ থানায় হস্তান্তর করবে।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বিজিবি কর্তৃক ৬ জনকে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় যাচাই বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!