কুলাউড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কুলাউড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদের মতবিনিময়

  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজার -২ কুলাউড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদ বরমচালবাসীর সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে বরমচালের একটি কমিউনিটি সেন্টারে  বরমচাল ইউনিয়ন বিএনপি আয়োজনে বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন নেতা আব্দুল আহাদ।

বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর জহুর ডেনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক কবি তোফায়ে়ল হোসাইন খান জমশেদ এর পরিচালনায় বিশেষ  অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার ৩ বারের সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দল মোক্তাদির, বরমচাল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল বিএনপির সাবেক সেক্রেটারি তারেক আহমদ মধু, বিএনপি নেতা আব্দুল লতিফ, ছবুর মিয়া চৌধুরী, পাখি মিয়া,নাসির উদ্দিন বুলু, মখলিছ মিয়া, সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল কুদ্দুস চৌধুরী ও বিএনপি নেতা কামাল হোসেন প্রমুখ। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!