কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটি গঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটি গঠিত 

  • শনিবার, ২৮ জুন, ২০২৫

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে  ব্যাপক হারে মাদক বিস্তার, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা, কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে মাদককে না’ বলুন শিরোনামে মাদক নির্মূল করতে, মাদক প্রতিরোধ কমিটি কুড়িগ্রাম জেলা গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ জুন) শহরের নাজিরা নতুন শহরস্হ অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল   ইসলাম বেবু’র সভাপতিত্বে মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনুছ আলী, অধ্যক্ষ শাহ আলম, সহকারী অধ্যাপক মোঃফজলুল হক, সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবুকে আহ্বায়ক ও সাংবাদিক মোঃ ইউনুস আলী, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মোস্তফা, দেওয়ান এনামুল হক, শাহ্ আলম, বাসেত সরকার বিপ্লবকে যুগ্ম আহবায়ক এবং সহকারী অধ্যাপক আতিকুর রহমান সুজনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে কমিটির কার্যক্রম বৃদ্ধিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!