ছাতকে পৌরসভা ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছাতকে পৌরসভা ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা

  • রবিবার, ২৯ জুন, ২০২৫

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

সুনামগঞ্জে ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ছাতক পৌরসভার হল রুমে প্রস্তাবিত বাজেট পেশ করেন, পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮৮লাখ ৫৯হাজার ৫৯৪ টাকা। এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫টাকা।

Manual1 Ad Code

বাজেট আলোচনায় স্থায়ী বাস টার্মিনাল, ছাতক পাবলিক মিলনায়তন বেদখল, ড্রেনের জলাবদ্ধতা ও ব্যাটারিচালিত অটো রিকশা নিয়ন্ত্রনসহ নানান বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়। এসব বিষয়ে পৌর প্রশাসক ও পৌর প্রকৌশলী প্রশ্নের উত্তরের পাশাপাশি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual4 Ad Code

ছাতকের স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইনুল ইসলাম ভূঁইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, নিন্মমান সহকারী ও কাম মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!