ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪ নৌকা আটক : ২ লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪ নৌকা আটক : ২ লাখ টাকা জরিমানা

  • রবিবার, ২৯ জুন, ২০২৫

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: 

সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকাসহ চার ব্যক্তিকে আটক করেছে। গত রোববার  (২৯ জুন) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকায় এ অভিযান চালায় যৌথ বাহিনী।

Manual5 Ad Code

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের মো. আলামিন (২৬), একই গ্রামের আব্দুল আহাদ (২৯), সুনামগঞ্জের ছাতক থানার বারকাহন গ্রামের কওছর উদ্দিন (৪৫) ও জামালগঞ্জ থানার ফতেহপুর গ্রামের মো. আশরাফ (৩৪)।

Manual2 Ad Code

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি চক্র উৎমাছড়া এলাকার ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে ছাতকে ম‌ধ্যে নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী উৎমাছড়া নামক স্থানে অবস্থান নেয় এবং ভোরে চারটি বালুবোঝাই নৌকাসহ চারজনকে আটক করে। নৌকাগুলোতে আনুমানিক ২ হাজার ঘনফুট বালু ছিল।

Manual8 Ad Code

পরবর্তীতে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা আদায় শেষে নৌকা চারটি তাদের প্রকৃত মালিকদের জিম্মায় দেয়া হয়। নৌকায় জব্দকৃত বালু ছাতক বিআইডব্লিউটিএ ঘাটে সংরক্ষণে রাখা হয়েছে। এব‌্যাপা‌রে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির এসআই অপু কুমার দাশ গুপ্ত  এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি রাজস্ব নিশ্চিত করার জন্য আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!