কুলাউড়া জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান সম্পাদক মুহিত সাংগঠনিক বদরুল নির্বাচিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

কুলাউড়া জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান সম্পাদক মুহিত সাংগঠনিক বদরুল নির্বাচিত 

  • রবিবার, ২৯ জুন, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার ৪ নং জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১১ ঘটিকা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪ টা থেকে  ভোটগ্রহণ শুরু হয় এবং  সাড়ে ৫ টায় ভোটগ্রহণ শেষ হয়।

Manual8 Ad Code

কাউন্সিলে মোট ৪৫৯ জন ভোটারের মধ্য ৪০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন গোপন ব্যালট পেপারের মাধ্যমে। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে মো. আতিকুর রহমান ইমরান ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মইন উদ্দিন আকবর পেয়েছেন ১০৬ ভোট।  সাধারণ সম্পাদক পদে মোহিতুর রহমান মুহিত ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি দুলাল আহমদ পেয়েছেন ১২০ ভোট।

Manual2 Ad Code

সাংগঠনিক সম্পাদক পদে বদরুল ইসলাম ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল আজিজ সেফুল ১২১ ভোট, এনামুল হক এনাম ১১৭ ভোট এবং  সুমন মিয়া ৩২ পেয়েছেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন।

Manual2 Ad Code

প্রথম অধিবেশনে জয়চন্ডী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আজিজুল হক বাবুল ও লুৎফুর রহমান মেহেরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. এএনএম আবেদ রাজা ও শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, আজিজুর রহমান মনির, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, ময়নুল হক বকুল, কমর উদ্দিন আহমদ কমরু, সুফিয়ান আহমেদ প্রমুখ।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুরমান আহমদ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আব্দুল মোহিত বাবলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ টিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!