কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি ;:
কুড়িগ্রামে লাইট হাউজের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। তিনি আরও বলেন, লাইট হাউজ দুর্যোগ নিয়ে যেভাবে কাজ করছে তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তীতে যে করনীয় সে বিষয়ে সচেতন হতে পারবে। নদীগুলো খনন করা হলে পানি দ্রুত নেমে যাবে এবং বন্যার আশংকা কমে যাবে।
 উক্ত প্রশিক্ষণে উপস্থিত থেকে মতামত প্রদান করেন- উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল ইসলাম, মো: দেলোয়ার হোসন সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সহ সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (সরকারী কর্মকর্তা, বীরমুুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ) সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার, তিনি দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের যে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা সে বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: জসিম উদ্দিন, দুর্যোগের মৌলিক ধারনা, দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয়সহন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কতর্ব্য নিয়ে আলোচনা করেন।
 লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল-১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।
প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। এসময় ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত, কুড়িগ্রাম সদর উপজেলা সমন্বয়কারী মোঃ রিপকন আলী ও অন্জলি রানী উপস্থিত ছিলেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!